মুখ ফেরালেন কারিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড় পর্দার অনেক তারকা ছোট পর্দাকে বেশ লোভনীয় মাধ্যম মনে করে থাকেন। চলচ্চিত্রের পাশাপাশি টিভিতেও সমানভাবে ব্যস্ত হয়ে পড়েন তাঁরা। বলিউড তারকা কারিনা কাপুরের বেলায় এর ব্যতিক্রম ঘটেছে। সম্প্রতি একটি টিভি অনুষ্ঠানে যোগ দেওয়ার মোটা অঙ্কের প্রস্তাব তিনি ফিরিয়ে দিয়েছেন। অনুষ্ঠানের পরিকল্পনা হয় তাঁকে নিয়েই। নাম দেওয়া হয় ম্যায় কারিনা কাপুর বান্না চাহতি হু। কিন্তু চলচ্চিত্রকে অগ্রাধিকার দিয়ে এ আমন্ত্রণ তিনি ফিরিয়ে দেন। কারিনা বলেন, ‘টেলিভিশন আমার পছন্দের মাধ্যম বটে, আর এতে কাজ করার মধ্যে রোমাঞ্চও আছে, তবে এ মুহূর্তে আমি কেবল একটি ব্যাপারেই মনোযোগ দিতে চাই। তা হচ্ছে চলচ্চিত্র।’ ওয়েবসাইট।