মুখ সামলে সোনম!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে নিজের ভুল বুঝতে পারলেন সোনম কাপুর। এত দিনে উপলব্ধি করলেন, তাঁর বেপরোয়া কথাই কাল হয়ে দাঁড়িয়েছিল। তাই মুখে এখন থেকে লাগাম দেবেন বলে ঠিক করেছেন এই ‘খুবসুরত’ অভিনেত্রী। সম্প্রতি সোনম তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন। সেখানে লেখা ছিল, যা মনে হবে, তা-ই প্রকাশ করার কোনো যৌক্তিকতা নেই। সোনম বরাবরই তাঁর তীক্ষ্ণ বক্তব্য আর বেফাঁস কথার জন্য বিতর্কে জড়িয়ে পড়েন। এই স্বভাবের জন্য অনেকের সঙ্গে সম্পর্কের অবনতিও হয়েছে তাঁর। এখন এতটুকুই দেখা বাকি, এই উপলব্ধি যেন সুফল বয়ে আনে এ অভিনেত্রীর জন্য। ইন্ডিয়া টুডে।