মুখর মুক্তমঞ্চের একুশে নাট্যোৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একুশে নাট্যোৎসবে প্রতিদিনই বসছে মঞ্চনাটক ও পথনাটকের আসর। গতকাল সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এ উৎসবের দ্বিতীয় দিনে ছিল অবয়ব নাট্যদলের মঞ্চনাটক ফেরিওয়ালা। শহীদুল হক খানের রচনা ও নির্দেশনায় নাটকে অভিনয় করেন দলের সদস্যরা।
ছিল রাজধানীর বাইরের দুটি নাট্যদলের পথনাটক। ইখতিয়ার উদ্দিনের রচনায় এবং হুমায়ুন আহমেদের নির্দেশনায় মুন্সিগঞ্জ থিয়েটার পরিবেশন করে পথনাটক অ্যান্টিভাইরাস। চঞ্চল গুপ্তের রচনায় এবং সালেহ উদ্দিনের নির্দেশনায় কুমিল্লার চৌকস নাট্য সম্প্রদায় পরিবেশন করে গর্ত।
আগামীকাল বিকেলে থাকছে ব্যতিক্রম নাট্যদলের নাটক এবং সিরাজগঞ্জের নাট্যচক্রের পথনাটক।