প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সারা দেশে হাড়কাঁপানো শীত নেমেছে আরও আগে। সে তুলনায় ঢাকায় অমন শীতের দেখা মেলেনি। কিন্তু গতকাল বৃহস্পতিবার হঠাৎ করেই ভরা পৌষের প্রকৃত রূপ দেখল নগরবাসী। সন্ধ্যা নামতেই জাঁকিয়ে নামে হিমেল হাওয়া। এমন পরিবেশে ধানমন্ডির ছায়ানট-সংস্কৃতি ভবনের দুটি মিলনায়তনে ছিল নৃত্য ও সংগীতের পরিবেশনা।
এ ছাড়া রাজধানীর ঢাকা ক্লাবে বসে কবিতা পাঠের আসর। সবগুলো আয়োজনে ছিল দর্শকের উল্লেখযোগ্য উপস্থিতি।