মুখার্জিবাড়ির পূজা এবারও মুম্বাইয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুগ এবার প্রথম দুর্গাপূজা দেখবে। কাজল ও অজয় দেবগনের ছেলে যুগ দেবগন। নানা প্রযোজক শশধর মুখার্জি মুম্বাইয়ের সান্তাক্রুজে বাড়ির কাছেই খোলা মাঠে ছয় দশক আগে শুরু করেছিলেন নর্থ বোম্বে সর্বজনীন দুর্গাপূজা। বলিউডের ফিল্মালয় স্টুডিওর মালিক ও প্রযোজক শশধর মুখার্জিকে তখন সাহায্য করতে এগিয়ে এসেছিলেন দুই শ্যালক—অশোক কুমার ও কিশোর কুমার। এখন সেই পূজার আয়োজন করছেন তাঁর নাতনি বলিউডের নায়িকা কাজল ও রানী মুখার্জি। এবার তাঁরা ধুমধাম করে মুম্বাইয়ে দুর্গাপূজার আয়োজন করেছেন। মুখার্জিবাড়ির বউ ও কাজলের মা তনুজা এবার বেজায় খুশি। তিনি বললেন, ‘এবার নাতি যুগ ও নাতনি নাইসাকে নিয়ে আমার দুর্গাপূজার চার দিন কেটে যাবে।’পূজার চার দিনই রানী থাকছেন পূজামণ্ডপে। দুর্গাপূজার সপ্তমী ও অষ্টমীর দিনে স্বামী অজয় দেবগনকে নিয়ে পূজামণ্ডপেই আত্মীয়দের সঙ্গে আড্ডা দিয়ে কাটাবেন। এ ব্যাপারে কাজলের জ্যেঠিমা ও মহানায়ক উত্তমকুমারের ভাইঝি সমিতা মুখার্জি প্রথম আলোকে জানান, পূজায় যোগ দেওয়ার পাশাপাশি অতিথিদের দুপুরের খিচুড়ি ভোগ পরিবেশন করবেন কাজল ও রানী।