মুখোমুখি অমিতাভ-সঞ্জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১১ অক্টোবর বলিউডের শাহেনশাহ হিসেবে পরিচিত অমিতাভ বচ্চনের ৬৮তম জন্মদিন। আর এদিনই শুরু হচ্ছে বলিউডের সবচেয়ে বড় রিয়েলিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি-৪’-এর প্রথম অনুষ্ঠান। প্রথম পর্বে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুন্নাভাইখ্যাত অভিনেতা সঞ্জয় দত্ত। সেই হিসেবে বলা যায় সঞ্জয় দত্ত মুখোমুখি হচ্ছেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনের। আর এ নিয়ে মুন্নাভাইখ্যাত অভিনেতা সঞ্জয় দত্ত বেশ খুশি। অনুষ্ঠানে অংশগ্রহণ সম্পর্কে সঞ্জয় আজ বলেন, ‘এটা আমার সৌভাগ্য যে বলিউডের সবচেয়ে বড় এই রিয়েলিটি শোর প্রথম পর্বে অতিথি হিসেবে আমি উপস্থিত থাকছি। আর সেখানে আমাকে মুখোমুখি হতে হবে অমিতাভ বচ্চনের মতো একজন বড়মাপের অভিনেতার সঙ্গে। যা কি না আমার জন্য খুবই আনন্দের সংবাদ। কারণ, অমিতাভ বচ্চন আমার কাছে ঈশ্বরের সমতুল্য।’