মুখোমুখি জুহি-মাধুরী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজেদের সেরা সময়ে একে অন্যের তীব্র প্রতিদ্বন্দ্বী ছিলেন। বলিউডে ফিরে আসার লড়াইটাতেও মুখোমুখি জুহি চাওলা ও মাধুরী দীক্ষিত। অবশ্য ভিন্ন ভিন্ন ছবিতে নয়, মুক্তির অপেক্ষায় থাকা গুলাব গ্যাং ছবিতে দুজন দুজনের প্রতিপক্ষ চরিত্রে অভিনয় করেছেন। ছবিতে মাধুরীর চরিত্রের নাম রাজ্য, শিক্ষিত নির্ভীক এক নারী। পরনে গোলাপি শাড়ি, হাতে প্রতিরোধের অস্ত্র—গুলাব গ্যাং নামে পরিচিত নারী আন্দোলন কর্মীদের নেত্রী। অন্যদিকে, জুহি অভিনয় করেছেন সুমিত্রা দেবী নামের এক রাজনীতিবিদের চরিত্রে, যিনি কিনা গোঁড়া আর নির্দয় স্বভাবের।
এই প্রথম কোনো ছবিতে একসঙ্গে কাজ করলেন দুজন। টিএনএন।