মুখোমুখি বর্ষা ও অনন্ত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংসার ও রুপালি পর্দার এই সফল জুটি খোলাখুলি বলেছেন একে অপরকে নিয়ে।
অনন্তর চোখে বর্ষা

বর্ষা
বর্ষা

গুণ
 বর্ষার রান্নার হাত অনেক ভালো।
 ও খুব সুন্দর করে কথা বলতে পারে।
 বর্ষা খুব সংসারী একটা মেয়ে। আমাদের সংসারটাকে সে সুন্দর করে সাজিয়েছে।
 দানশীলতার ব্যাপারটা ওর মধ্যে আছে। সব সময় দেখি ও কাছের আত্মীয়স্বজনকে বিপদে-আপদে সাহায্য করে।
 ঝামেলার সময়ও সে মাথা ঠান্ডা রাখতে পারে। চট করে রেগে যায় না।

দোষ

 মজা করে কথা বলতে গেলে সেটা ও খুব সিরিয়াসলি নিয়ে নেয় অনেক সময়।

 ব্যস্ততার কারণে অনেক সময় সঙ্গে সঙ্গে ওর ফোন ধরতে পারি না। ফোন না ধরলে ও অভিমান করে বসে।

 এই কারণটাও মোবাইল ফোন-সম্পর্কিত। ব্যস্ততার কারণে চট করে ফোন করে ফোন রেখে দিলে ও রাগ করে।

 বাইরে কোথাও বেড়ানোর জন্য রেডি হতে বলার পর সময়মতো যদি না আসি, তাহলে খুব অভিমান করে।
 না বুঝে ও অনেক সময় ভুল করে ফেলে।

অনন্ত
অনন্ত

বর্ষার চোখে অনন্ত
গুণ
 অসম্ভবকে সম্ভব করাই অনন্তর কাজ।
 যখন কারও জন্য কিছু করে, মন থেকে করে।
 কাজ নিয়ে কখনো অবহেলা করে না। আলস্য বলতে কোনো জিনিস ওর মধ্যে দেখিনি।
 সংসারের সবকিছু দেখাশোনা করে। আমার প্রতি সব সময় খেয়াল রাখে।
 প্রশাসনিক কাজে দক্ষতা, সততা, নিষ্ঠা।

দোষ
 কোনো কারণে মোবাইল ফোন একবার ‘সাইলেন্ট’ করলে সেটা আবার ‘জেনারেল মোড’-এ আনতে ভুলে যায়।
 হঠাৎ করে রেগে যায়, যদিও রাগটা বেশিক্ষণ থাকে না।
 ও হলিউডের অ্যাকশন ছবির খুব ভক্ত। অ্যাকশন ছবি দেখতে বসলে নাওয়া-খাওয়া একদম ভুলে যায়।
 এসএমএসের উত্তর দেয় অনেক দেরিতে।
 কোনো কারণে আমি যদি অভিমান করে ফোন না করি, তাহলে সেও জেদ ধরে। আমাকে অনেক দেরি করে ফোন করে।