মুখোমুখি হব না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাহ্। সালমান খান ও শাহরুখ খানের মনোমালিন্যটা আর বুঝি কাটানোই গেল না। ভাগ্নে ইমরান খানের বিয়েতে দারুণ একটা উদ্যোগ নিয়েছিলেন মামা আমির খান। দাওয়াত করেছিলেন সালমান খান আর শাহরুখ খান দুজনকেই। রাজিও হয়েছিলেন তাঁরা। দুই খান বিয়ের অনুষ্ঠানে মুখোমুখি হলে কী করেন, এই ছিল দেখার। কিন্তু হায়! সালমান তাঁর ভাইদের সঙ্গে নিয়ে বিয়েতে এসেছিলেন রাত পৌনে ১২টায়। বিদায়ও নিয়েছেন খুব তাড়াহুড়ো করে। আর শাহরুখ? সম্ভবত সালমানের সঙ্গে মুখোমুখি সাক্ষাতের ভয়েই স্ত্রী গৌরিকে নিয়ে বিয়ের আসরে পা রেখেছেন রাত ঠিক আড়াইটায়। তখন বিয়েবাড়ি প্রায় নিশ্চুপ। ওয়েবসাইট।