মুখোমুখি হবেন বিগ বি ও কিং খান!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দৃশ্যটা একবার কল্পনা করুন। কৌন বনেগা ক্রৌড়পতির (কেবিসি) হটসিটে বসে আছেন শাহরুখ খান। আর প্রশ্নকর্তার চেয়ারে অমিতাভ বচ্চন। এহেন প্রায় অসম্ভব একটি সম্ভাবনা নিয়ে জোর জল্পনা-কল্পনা চলছে মুম্বাইয়ে। আয়োজকেরা কিং খানকে কেবিসির তারকা-প্রতিযোগী হওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। যদি এই উদ্যোগ বাস্তবে রূপ নেয়, তাহলে কেবিসির জনপ্রিয়তা যে আকাশচুম্বী হবে, তা আর বলার অপেক্ষা রাখে না। সনি চ্যানেল কর্তৃপক্ষ তাই এই দুই তারকাকে এক করতে মরিয়া।এরই মধ্যে গত শনিবার কেবিসির শুটিং নির্বিঘ্নে হয়ে গেল। শুটিংয়ের আগে বেশ কয়েকবার মহড়া হয়। বচ্চন গোটা দশেক চশমার ফ্রেম পাল্টে দেখেন কোনটা তাঁকে ভালো দেখায়। বিগ বির ৬৮তম জন্মদিনে কেবিসির চতুর্থ কিস্তির প্রথম পর্ব সম্প্রচারিত হবে। ওয়েবসাইট।