চ্যানেল আইতে আজ রাতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘স্বপ্নবাজার’। এটি লিখেছেন মাসুম রেজা, পরিচালনা করেছেন সালাহউদ্দিন লাভলু। এ নাটকে অভিনয় করছেন চাঁদনী। কথা হলো তাঁর সঙ্গে।কী করছেন?বাসাতেই আছি। ভালোবাসা দিবস উপলক্ষে একুশে টিভি আমার আর বাপ্পার সারা দিন নিয়ে একটি অনুষ্ঠান তৈরি করছে। আজ (মঙ্গলবার) আমাদের বাসায় রেকর্ডিং হবে। কিছুক্ষণের মধ্যেই সবাই চলে আসবেন। ওটার জন্য মানসিক প্রস্তুতি নিচ্ছি।ভালোবাসা দিবসের জন্য কোনো নাটক করেছেন?হ্যাঁ, নাটকের নাম রাইফেল সবুজ। ফারুক হোসেনের লেখা নাটকটির পরিচালক সালাহউদ্দিন লাভলু। পুরো নাটকে চারটি চরিত্র। আমি, চঞ্চল চৌধুরী, শামস সুমন আর তানিয়া। কাজটা করেছিলাম ময়মনসিংহে। তখন ছিল পাগল করা ঠান্ডা। কান্নার শট দিচ্ছি। মনে হচ্ছে, চোখ থেকে যেন বরফ পড়ছে। পা এত ঠান্ডা হয়ে গিয়েছিল যে তা নিজের বলে মনে হচ্ছিল না। দুই দিন তো সূর্যের কোনো দেখাই পাইনি।আপনি তো সালাহউদ্দিন লাভলুর একটি ধারাবাহিকেও অভিনয় করছেন।স্বপ্নবাজার নাটকটির নাম আগে ছিল আনন্দধাম। প্রচার শুরু হওয়ার আগে নামটি পাল্টানো হয়েছে। এর আগেও তিনি আমাকে রঙের মানুষ ও ভবের হাট ধারাবাহিকে অভিনয় করার জন্য ডেকেছিলেন। কিন্তু তখন পড়াশোনার কারণে করতে পারিনি। এবার করছি।এখানে দেখছি প্রায়ই আপনি মুখোশ ব্যবহার করেন। কেমন লাগছে?নিজের কাছে অদ্ভুত মনে হয়। শুটিংয়ের সময় মুখোশ পরে যখন বাইরে বের হই, তখন আশপাশের সবাই আমার দিকে অবাক হয়ে চেয়ে থাকে। সত্যি বলতে কি, মুখোশটি কিন্তু আমার চেয়ে অনেক সুন্দর। খুব মিষ্টি। চোখ দুটো মায়ায় ভরা।‘যাও পাখি’ নাটকটি নিয়ে কিছু বলুন।শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে ধারাবাহিকটি। এখন তো এটি দেশ টিভিতে প্রচারিত হচ্ছে। এ নাটকে তো অনেক চরিত্র। আমি অভিনয় করছি গ্রামের অংশে। অম্লান বিশ্বাস পরিচালনা করছেন। আমি নাটকটির কাজ করছি কালীগঞ্জে। ভালোই হচ্ছে।বিনোদন প্রতিবেদক