মুখোশের আড়ালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘শকুন্তলা’য় মুগ্ধ হয়ে জয়নুল গ্যালারির আরেকটি কক্ষে যাই। এখানে চলছে আরেকটি প্রদর্শনী। দেয়ালে ঝুলছে অসংখ্য মুখোশ। প্রতিটি মুখোশের সামনে গেলে নিজেকে নতুন করে আবিষ্কার করা যায় ৷ বিচিত্র সেসব মুখোশ। যেখানে ভেতরে লুকিয়ে থাকা মানসিকতা, সুখের কিংবা দুঃখের অভিব্যক্তি বহন করছে মুখোশগুলো। কাঠ, মেটাল, টাপেস্ট্রি, কাগজ, কাচ ব্যবহার করে তৈরি মুখোশগুলো যেন তুলে ধরেছে মানুষের ভেতরের মানুষটিকে৷

নানা রং অভিব্যক্তি ও ভঙ্গিমার নিরীক্ষাধর্মী ৫০টি মুখোশ নিয়ে গতকাল শুরু হলো পাঁচ নবীন শিল্পীর যৌথ প্রদর্শনী ‘মুখোশের অন্তরালে’। শিল্পীরা হলেন নামিরাহ ফারজানা, সবুজ দাস, সজিব পাল, তুষার দে ও জাকির আহমেদ।
গতকাল দুপুরে শুরু হওয়া এ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দ্র শেখর সাহা, অধ্যাপক নিসার হোসেন, চারুকলা অনুষদের কারুশিল্প বিভাগের চেয়ারম্যান ফারুক হোসেন মোল্লা প্রমুখ। প্রদর্শনী চলবে ২২ নভেম্বর পর্যন্ত।