মুগ্ধ নীলিমার প্রান্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৈশাখী টিভিতে ঈদের দিন রাত সাড়ে আটটায় দেখানো হবে নাটক মুগ্ধ নীলিমার প্রান্ত। লিখেছেন শারমিন চৌধুরী, পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। অভিনয় করেছেন মিলন, বিন্দু, অপূর্ব, লায়লা হাসানসহ আরও অনেকে।মুগ্ধ আর প্রান্ত দুই বন্ধু। প্রান্ত জানতে পারে, মুগ্ধ যাকে ভালোবাসে, সেই মেয়েটির নাম নীলিমা। খানিকটা খামখেয়ালি, জীবনটা সে উপভোগ করতে চায়। সম্পর্কের কোনো গভীরতাই তাকে তেমন স্পর্শ করে না। মুগ্ধকে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করে প্রান্ত। শুরু হয় দুই বন্ধুর মধ্যে ভুল বোঝাবুঝি। এদিকে মুগ্ধর ভুল ভাঙানোর জন্য নীলিমার সঙ্গে প্রান্ত ফোনে সম্পর্ক তৈরি করে। একসময় প্রান্তর মধ্যেই নীলিমা খুঁজে পায় নিজের অস্তিত্ব। প্রান্ত আটকে যায় নিজের পাতা ফাঁদে।