মুজিবনগর দিবস উপলক্ষে চলচ্চিত্র প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে গতকাল রোববার শিল্পকলা একাডেমী চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করে। একাডেমীর উন্মুক্ত প্রাঙ্গণে সন্ধ্যায় দেখানো হয় জহির রায়হান পরিচালিত স্টপ জেনোসাইড এবং তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ পরিচালিত মুক্তির গান। প্রদর্শনীর আগে স্বাগত বক্তব্য দেন একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী।