মুটিয়ে গেছেন জুলিয়া রবার্টস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রার্থনা ও ভালোবাসাবাসি কতটুকু করেছেন জানা যায়নি। তবে দেদার খানাপিনা যে হয়েছে, সেটা তিনি নিজের মুখেই স্বীকার করেছেন। ইট প্রে লাভ ছবির শুটিং চলাকালে ইচ্ছামতো পিৎজা আর পাস্তা খেয়ে বেড়িয়েছেন অভিনেত্রী জুলিয়া রবার্টস। ছবিতে বছরখানেকের জন্য সাংস্কৃতিক ও আধ্যাত্মিক এক সফরে বের হন জুলিয়া। ভারত, ইতালি ও ইন্দোনেশিয়ার বালি দ্বীপে ঘুরে বেড়াতে দেখা যায় তাঁকে। শুটিং করতে ইতালি গিয়ে পিৎজা ও পাস্তার প্রেমে পড়েন এই অভিনেত্রী। পিৎজার দোকানগুলো যেন তাঁকে হাতছানি দিয়ে ডাকত। ‘সেই ডাকে সাড়া না দিয়ে উপায় আছে!’ বললেন জুলিয়া রবার্টস। ফল যা হওয়ার তাই। পাক্কা সাত পাউন্ড ওজন বেড়েছে তাঁর। ওয়েবসাইট।