মুঠোফোনে আসিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসিফ
আসিফ

মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন আর এয়ারটেলের গ্রাহকেরা এবার আসিফের নতুন অ্যালবামের গান শুনতে পাবেন। নতুন এই অ্যালবামের নাম জান রে। আসিফ জানান, আগামী রোববার নতুন অ্যালবামের ছয়টি গান গ্রামীণফোন ও এয়ারটেলের মিউজিক স্টেশনে শোনা যাবে।
আসিফ বলেন, ‘আমার শ্রোতারা সব সময় আমাকে মেলোডি আর রোমান্টিক গানের গায়ক হিসেবেই পেতে চায় বেশি। জান রে অ্যালবামে তেমনি কিছু গান রয়েছে।’
ডিসেম্বরে অডিও সিডি আকারে অ্যালবামটি শ্রোতারা হাতে পাবেন।