মুঠোফোন প্রতিষ্ঠানে নোবেল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুঠোফোন প্রতিষ্ঠান ওয়ারিদ টেলিকম ইন্টারন্যাশনাল লিমিটেডের হেড অব করপোরেট অ্যান্ড এসএমই সেলস হিসেবে যোগ দিয়েছেন আদিল হোসেন নোবেল।দর্শকদের কাছে ছোট পর্দার তারকা নোবেল জানান, ১৯৯৩ সালে তিনি কর্মজীবন শুরু করেন এমজিএইচ গ্রুপের শিপিং বিভাগে। পরে তিনি যুক্তরাজ্যভিত্তিক বহুজাতিক সুতা উৎপাদনকারী প্রতিষ্ঠান কোট্্স বাংলাদেশে যোগ দেন। এই প্রতিষ্ঠানে তিনি সর্বশেষ মার্কেটিং সার্ভিসেসের মহাব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। নোবেল ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি লাভ করেছেন। এ ছাড়া তিনি সিঙ্গাপুর ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টে ‘কি অ্যাকাউন্টস ম্যানেজমেন্ট’ এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (আইআইএম) ও জেভিয়ার লেবার রিলেশনস ইনস্টিটিউটে (ভারত) উচ্চতর প্রশিক্ষণ নিয়েছেন।