মুঠোফোনে এসেছে ‘সত্য’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়ারফেজের নতুন অ্যালবামের গানগুলো এখন শোনা যাচ্ছে বাংলালিংক মিউজিক স্টেশনে। অ্যালবামের নাম সত্য। বাংলালিংকের গ্রাহকেরা ৫৮৫৮ নম্বরে ডায়াল করে গানগুলো উপভোগ করতে পারবেন। সত্য অ্যালবামের গানগুলোর শিরোনাম হলো: ‘আগামী’, ‘সত্য’, ‘পূর্ণতা’, ‘না’, ‘জনস্রোত’, ‘যেদিন’, ‘রূপকথা’, ‘প্রতীক্ষা’ ও ‘প্রজন্ম’। ওয়ারফেজ ব্যান্ডের প্রধান টিপু বললেন, ‘আমাদের গানগুলো হেভি মেটাল ও রক ধাঁচের। অ্যালবামটির মূল ভাবনা হলো না-বলা সত্যের প্রকাশ।’ তিনি জানালেন, আগামী অক্টোবরের মাঝামাঝি অ্যালবামটি সিডি আকারে বাজারে ছাড়া হবে। এ উপলক্ষে গত বৃহস্পতিবার বিকেলে রাজধানীর এক রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এখানে উপস্থিত ছিলেন ওয়ারফেজের সব সদস্য, বাংলালিংকের বিপণন বিভাগের জ্যেষ্ঠ পরিচালক শিহাব আহমাদ, হেড অব পিআর অ্যান্ড কমিউনিকেশন শারফুদ্দিন আহমেদ চৌধুরী, হেড অব ভ্যালু অ্যাডেড সার্ভিস, হাই ভ্যালু ও এমএফএস মার্কেটিং সোলায়মান আলম প্রমুখ।