মুঠোফোনে বর্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামীণফোনের একটি বিজ্ঞাপনচিত্রে অভিনয় করছেন মোস্ট ওয়েলকাম ছবির নায়িকা বর্ষা। পাশাপাশি প্রতিষ্ঠানটির বিলবোর্ডের ফটোশুটেও অংশ নিয়েছেন তিনি। বিজ্ঞাপনচিত্রটি তৈরি করছেন ওয়াহিদ তারেক।বর্ষা বলেন, ‘মোস্ট ওয়েলকাম ছবিটি দেখার পর গ্রামীণফোন কর্তৃপক্ষ আমাকে নিয়ে কাজ করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করে। এটি আমার তৃতীয় বিজ্ঞাপনচিত্র। গ্রামীণফোনের সঙ্গে আমার এক বছরের চুক্তি হয়েছে। এই সময়ের মধ্যে প্রতিষ্ঠানটির সঙ্গে আরও কিছু কাজ করার সম্ভাবনা আছে।’জানা গেছে, ২০ নভেম্বর থেকে বিভিন্ন টিভি চ্যানেলে বিজ্ঞাপনচিত্রটির প্রচার শুরু হবে।এদিকে বর্ষা এখন নিজেকে প্রস্তুত করছেন মোস্ট ওয়েলকাম সিরিজের পরবর্তী ছবি মোস্ট ওয়েলকাম ২-এর শুটিংয়ের জন্য। এরই মধ্যে রামোজি ফিল্ম সিটিতে ছবিটির শুটিং শুরু হয়েছে। বর্ষা অংশ নেবেন ডিসেম্বরে। মোস্ট ওয়েলকাম ২ ছবিতেও অভিনয় করছেন অনন্ত ও বর্ষা।