মুঠোফোনে ‘সমর্পণ’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সমর্পণ অ্যালবামটি তৈরি হয়েছে ফকির লালন শাহ, হাসন রাজা ও শাহ আবদুল করিমের গান নিয়ে। আর গানগুলো গেয়েছেন হাবিব, ওয়ারফেজ ও অর্থহীন। শুরুতে অ্যালবামটির গানগুলো শ্রোতারা শুনতে পাবেন বাংলালিংক মিউজিক স্টেশনে ৫৮৫৮ নম্বরে ডায়াল করে। গতকাল রোববার দুপুরে রাজধানীর এক হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এখানে উপস্থিত ছিলেন বাংলালিংকের প্রধান বিপণন কর্মকর্তা (অপারেশনস) রাশেদ হাসান, ওয়ারফেজের টিপু, অর্থহীনের রাফা এবং ডেডলাইন মিউজিকের প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর চৌধুরী। এখানে জানানো হয়, অ্যালবামটি সিডি আকারে শ্রোতারা হাতে পাবেন ঈদের আগেই। আর এটি বাজারে আনবে ডেডলাইন মিউজিক।