মুড়াপাড়া জমিদারবাড়িতে 'ইত্যাদি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ইত্যাদি’ অনুষ্ঠানে এন্ড্রু কিশোর
‘ইত্যাদি’ অনুষ্ঠানে এন্ড্রু কিশোর

‘ইত্যাদি’ এবার ধারণ করা হয়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া জমিদারবাড়িতে৷ মুর্শিদাবাদের হাজার দুয়ারী প্রাসাদের অনুকরণে নির্মিত জমিদারবাড়িটি এখন মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ৷
আজকের ‘ইত্যাদি’তে দেশাত্মবোধক গান গেয়েছেন এন্ড্রু কিশোর৷ প্রতিবেদনগুলোর মধ্যে থাকছে বাগেরহাটের মোরেলগঞ্জ থানার বীরেন্দ্রনাথের মাতৃভক্তি, দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য ব্রেইল পদ্ধতিতে বিনোদনমূলক বই আর মোফাজ্জেল হোসেনের অপ্রচলিত শখের দুর্লভ সংগ্রহ৷ নিয়মিত পর্বে থাকছে মামা-ভাগনে, নািন-নাতি আর চিঠিপত্র বিভাগ৷ রয়েছে সমসাময়িক ঘটনা নিয়ে কিছু সরস অথচ তীক্ষ্ণ নাট্যাংশ৷
‘ইত্যাদি’ আজ বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত হবে রাত আটটার বাংলা সংবাদের পর এবং পুনঃপ্রচার করা হবে রোববার রাত ১০টার ইংরেজি সংবাদের পর৷
‘ইত্যাদি’ গ্রন্থনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত৷