মুনমুন নয় শ্রীমতী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুনমুন সেন
মুনমুন সেন

সুচিত্রা সেনের মেয়ে চলচ্চিত্র তারকা মুনমুন সেনের আসল নাম শ্রীমতী দেববর্মা। মুনমুন তাঁর ডাকনাম। শ্রীমতীর পর তিনি স্বামীর পদবি ব্যবহার করেন। পাসপোর্টসহ তাঁর ভোটার পরিচয়পত্র এবং অন্য সব কাগজে তাঁর নাম শ্রীমতী দেববর্মা।

মুনমুন সেন এবার ভারতের লোকসভা নির্বাচনে বাঁকুরা আসনে তৃণমূল দল থেকে প্রার্থী হয়েছেন। বাঁকুরার বিভিন্ন এলাকায় দেয়াল লিখনে তাঁর নাম লেখা হয় মুনমুন সেন। তাতেই আপত্তি করেন মুনমুন। এরপর দেয়ালে মুনমুন সেনের পাশে নতুন করে লেখা হচ্ছে শ্রীমতী দেববর্মা।