মুনমুনের বাগদান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাক্স-চ্যানেল আই সুপারস্টার খ্যাত রুমানা মালিক মুনমুনের বাগদান হয়ে গেল গতকাল রোববার সন্ধ্যায়। রাজধানীর একটি রেস্তরাঁয় মুনমুনের বাগদান সম্পন্ন হয়। পাত্র তৌফিক হাসান নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রভাষক। একেবারে পারিবারিকভাবে বাগদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে বলেই জানিয়েছেন মুনমুন।বাগদান প্রসঙ্গে মুনমুন বলেন, ‘শিগগিরই নতুন জীবন শুরু করতে যাচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন’।উল্লেখ্য, লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার পর উপস্থাপনার মাধ্যমে আলোচনায় আসেন মুনমুন। নাটক এবং চলচ্চিত্রে অভিনয় করলেও মুনমুনের পরিচিতি হয়ে উঠে উপস্থাপিকা হিসেবে। আর এটাতেই নিজেকে ব্যস্ত রাখছেন তিনি।