মুনমুনের বাগদান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উপস্থাপক, অভিনয়শিল্পী, লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার সাবেক প্রতিযোগী মুনমুনের বাগদান হলো গত রোববার সন্ধ্যায়। পাত্র তৌফিক হোসেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রভাষক। রাজধানীর এক রেস্তোরাঁয় আয়োজিত ঘরোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা। মুনমুন বললেন, ‘আমাদের বিয়ের সিদ্ধান্তটি পারিবারিকভাবেই হয়েছে।’ তিনি জানালেন, আগামী ১৫ ফেব্রুয়ারি তাঁদের বিয়ের দিন চূড়ান্ত করা হয়েছে।