মুনীর চৌধুরী ও সেলিম আল দীন স্মরণে নাট্য প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুনীর চৌধুরী ও সেলিম আল দীন স্মরণে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চলছে পাঁচ দিনের বিশেষ নাট্য প্রদর্শনী। বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ এবং বাংলাদেশের পাঁচটি নাট্যশিক্ষা প্রতিষ্ঠানের যৌথভাবে নির্মিত শহীদ মুনীর চৌধুরী ও সেলিম আল দীনের পাঁচটি প্রযোজনা নিয়ে এ উৎসবের গতকাল ছিল দ্বিতীয় দিন। এদিন সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হয় মুনীর চৌধুরী রচিত নাটক বংশধর। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ পরিবেশিত এই নাটকটির নির্দেশনা দিয়েছেন আব্দুল হালিম প্রামাণিক।

আজ ১৫ নভেম্বর, এই আয়োজনের তৃতীয় দিনে একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে সন্ধে সাতটায় মঞ্চস্থ হবে সেলিম আল দীনের নাটক মুনতাসীর ফ্যান্টাসী। প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইন পরিবেশিত এ নাটকের নির্দেশনা দিয়েছেন কাজী তৌফিকুল ইসলাম।
১৩ নভেম্বর একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে এ নাট্য প্রদর্শনীর উদ্বোধন হয়। অনুষ্ঠানে লিয়াকত আলীর সভাপতিত্বে অতিথি ছিলেন লাকী ইনাম, সারা যাকের ও রোকেয়া রফিক।