মুন্না ও মমর ছেলে উদ্ভাস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘কয়েক দিন আগেই মমর সঙ্গে আলোচনা করেছিলাম, ছেলে হলে নাম রাখব উদ্ভাস। আর মেয়ে হলে...।’ বললেন এজাজ মুন্না। নাট্য পরিচালক মুন্না এবং অভিনয়শিল্পী ও লাক্স-চ্যানেল আই তারকা মম দম্পতি পুত্রসন্তানের বাবা-মা হলেন। গত মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে মমর সন্তান ভূমিষ্ঠ হয়েছে। তিনি চিকিৎসক সামিনা বেগমের তত্ত্বাবধানে আছেন। মা হওয়ার পর দারুণ খুশি মম। তিনি সন্তানের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।হাসপাতাল সূত্রে জানা গেছে, মা ও নবজাতক সুস্থ আছে।