মুন্সিগঞ্জে শিশুতোষ চলচ্চিত্র উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে শুরু হলো প্রথম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। ‘ফ্রেমে ফ্রেমে আগামীর স্বপ্ন’ শিরোনামে এ উত্সবের আয়োজন করেছে চিলড্রেনস ফিল্ম সোসাইটি বাংলাদেশ। গতকাল বুধবার উত্সবের উদ্বোধন করেন আলী যাকের। উৎসব চলবে ৩০ এপ্রিল পর্যন্ত।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুন্সিগঞ্জের জেলা প্রশাসক আজিজুল আলম। আলোচনা করেন মোরশেদুল ইসলাম, অধ্যক্ষ ইয়ার মো. মোর্শেদ আলম, মুন্সিগঞ্জ জেলার পুলিশ সুপার শফিকুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের সমন্বয়ক শেখ সাজিদ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও গুণীজনেরা।অনুষ্ঠানে জানানো হয়, শিশুদের মেধার বিকাশ ও নির্মল বিনোদন দেওয়ার জন্য উত্সবে ১০টি দেশের ১২টি শিশুতোষ চলচ্চিত্র দেখানো হবে।