মুভিবাইক শো-জার্নি উইথ এ ফিল্ম ট্যালেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেধাবী চলচ্চিত্র নির্মাতাদের নিয়ে আবীর শ্রেষ্ঠ তৈরি করছেন অনুষ্ঠান ‘মুভিবাইক শো-জার্নি উইথ এ ফিল্ম ট্যালেন্ট’। অনুষ্ঠানটির প্রথম পর্ব তৈরি হয়েছে সৈয়দ সালাউদ্দিন জাকীকে নিয়ে। এতে অংশ নিয়েছেন তাঁর কাছের মানুষেরা, ছবির অভিনয়শিল্পী ও কলাকুশলীরা। একটি মোটরসাইকেলে চড়ে সৈয়দ সালাউদ্দিন জাকীকে নিয়ে ঘুরে বেড়িয়েছেন আবীর শ্রেষ্ঠ। জাকীর ছবির বিভিন্ন লোকেশন এবং তাঁর কর্মজীবনের নানা দিক নিয়ে কথা বলেছেন। অনুষ্ঠান প্রসঙ্গে আবীর শ্রেষ্ঠ বলেন, ‘অধিকাংশ ক্ষেত্রেই আমরা আমাদের পথিকৃত্ ব্যক্তিদের মৃত্যুর পর তাঁর কাজ ও অবদানের কথা স্মরণ করে থাকি। কিন্তু জীবিত অবস্থায় তাঁর শিল্পকর্ম, কাজের অভিজ্ঞতা ও কর্মপদ্ধতি নিয়ে কাজ করি না বললেই চলে। জীবিত থাকা অবস্থায় পথিকৃৎ ব্যক্তিদের নিয়ে যদি নিরীক্ষাধর্মী কোনো অনুষ্ঠান করা হয় তাহলে সেটা একদিকে যেমন তাঁকে সম্মানিত করে। ঠিক তেমনি পরবর্তী প্রজন্মও বিষয়গুলোকে পেশাগত জীবনে কাজে লাগাতে পারে। সব কিছু বিবেচনায় রেখে আমাদের অনুষ্ঠানে বিনোদনমূলক উপকরণের পাশাপাশি কিছু চমকপ্রদ ঘটনাও থাকছে, যা দর্শকেরা উপভোগ করবে।ঠিক একইভাবে তৈরি হবে অন্য নির্মাতাদের নিয়ে বিভিন্ন পর্ব।’