মুমু আনসারীর আবৃত্তিসন্ধ্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউইয়র্কপ্রবাসী আবৃত্তিশিল্পী মুমু আনসারীর একক আবৃত্তিসন্ধ্যা ‘স্বদেশের আঙিনায়’ শুরু হয় বাংলাদেশি বংশোদ্ভূত দুই বাঙালি শিশু মুন ও নাহরিনের আবৃত্তি দিয়ে। বেশ সড়গড় বাংলাতেই দুজনে আবৃত্তি করল ভবানী প্রসাদ মজুমদারের ‘বাংলাটা ঠিক আসে না’ কবিতাটি।
ওদের শুদ্ধ বাংলা অভ্যাস করানোর পুরো কৃতিত্বটি তাদের শিক্ষক মুমু আনসারীর, যাঁকে নিয়ে ছিল আয়োজন। দুই পর্বের এই আয়োজনে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, সিকান্দার আবু জাফর, শহীদ কাদরি, সুকুমার রায়, লুৎফর রহমানের ছড়া-কবিতা শ্রোতাদের আবৃত্তি করে শোনান তিনি। এই শিল্পী নিউইয়র্কে বাংলাদেশ ইনস্টিটিউট অব পারফরমিং আর্টসের (বিপা) আবৃত্তির প্রশিক্ষক।