মুম্বাই উৎসবে ‘স্বপ্নভূমি’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের একাদশ মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে আমন্ত্রিত হয়েছে স্বপ্নভূমি। এখানে প্রামাণ্যচিত্র বিভাগে প্রদর্শন করা হবে ছবিটি। প্রামাণ্যচিত্র, তথ্যচিত্র, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও অ্যানিমেশন চলচ্চিত্রের জন্য এই উত্সবের যথেষ্ট খ্যাতি রয়েছে। ৩ থেকে ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় এই উত্সবের আয়োজন করেছে ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চলচ্চিত্র বিভাগ। ৯০ মিনিট দৈর্ঘ্যের স্বপ্নভূমি ছবিটি পরিচালনা করেছেন তানভীর মোকাম্মেল।