মুম্বাই ফিল্ম ফেস্টিভ্যালে ‘রূপান্তর’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘রূপান্তর’ ছবিটি এর আগে গোয়া, কেরালা, চেন্নাই, ভোপাল ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়েছে। এবার মুম্বাইতে থার্ড আই এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হবে ছবিটি। ২৮ অক্টোবর থেকে আগামী ৪ঠা নভেম্বর পর্যন্ত উত্সব চলবে।এ সর্ম্পকে আবু সাইয়ীদ বলেন, ‘এটা অবশ্যই আনন্দের অনুভূতি। তাঁরা ই-মেইলে আমার ছবিটির বেশ প্রশংসা করেছে, যা নির্মাতা হিসেবে আমার জন্য খুবই খুশির সংবাদ।’ তিনি আরও বলেন, ‘মহাভারতের গল্পটি সমগ্র ভারতবাসীর কাছে অনেক বেশি পরিচিত। তাই এ ছবিটি তাদের কাছে পছন্দের অন্যতম একটি কারণ বলে মনে করছি।’ উত্সবে অংশগ্রহণ উপলক্ষে এ মাসের শেষ দিকে আবু সাইয়ীদের মুম্বাই যাওয়ার সম্ভাবনাও রয়েছে বলে জানা গেছে।আবু সাইয়ীদের কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনায় রূপান্তর ছবিটিতে অভিনয় করেছেন ফেরদৌস, জয়ন্ত চট্টোপ্যাধ্যায়, শাকিবা প্রমুখ।