মুম্বাই বিস্ফোরণে বলিউডের তারকাদের শোক এবং ক্ষোভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বুধবার সন্ধ্যায় ভারতের বাণিজ্যিক রাজধানী ও চলচ্চিত্রনগর মুম্বাইতে সন্ত্রাসী হামলায় হতচকিত বলিউডের শিল্পী ও কলাকুশলীরা। এই হামলায় নিরীহ মানুষজন নিহত হওয়ায় বলিউডে এখন শোকের পাশাপাশি ক্ষোভ ছড়িয়ে পড়েছে।অমিতাভ বচ্চন তাঁর প্রতিক্রিয়ায় বলেছেন, ‘মুম্বাইয়ে ফের বিস্ফোরণ! হায় ঈশ্বর! সবাই ভালো থাকুন।’ পরিচালক রামগোপাল ভার্মার অভিব্যক্তি, ‘কাসবের জন্মদিনেই জঙ্গিরা বাজি না ফুটিয়ে বোমা ফাটিয়ে উৎসব করল! এটা মেনে নেওয়া যায় না।’ রীতেশ দেশমুখ বলেছেন, ‘প্রার্থনা করি, আহতরা সুস্থ হয়ে ওঠুন। নিহতদের আত্মা শান্তি পাক।’ ফারহান আকতার বলেছেন, ‘জঙ্গিরা ভীরু। আমি নিহতদের পরিবারের সঙ্গে দুঃখের সমব্যথী।’ অভিষেক বচ্চন বলেছেন, ‘প্রার্থনা করি, মুম্বাইবাসী নিরাপদে থাকুক।’