মুম্বাইয়ে অর্ণব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমি মুম্বাই যাচ্ছি। এখন মিউজিক নিয়ে ওখানে কাজ করব। ভারতের মুম্বাইয়ের এ সময়ের ব্যস্ত সুরকার ও সংগীত পরিচালক প্রীতম এবং তাঁর সহকারী সংগীতশিল্পী অরিজিৎ সিং আমাকে তাঁদের সঙ্গে কাজ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।’ বললেন অর্ণব। গত বুধবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি অনুষ্ঠানে গান গাওয়ার পর এভাবেই নিজের নতুন খবরটি জানালেন।
অর্ণব বলেন, ‘প্রীতম আর অরিজিৎ এর আগেও আমাকে তাঁদের সঙ্গে কাজ করার জন্য বলেছিলেন। নানা কারণে তখন পারিনি। আসল কথা, তেমন প্রস্তুতি ছিল না। তবে এবার অনেকটা সময় হাতে নিয়ে যাচ্ছি।’
অর্ণব তাঁর নতুন অ্যালবাম অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস ২-এর কাজ শুরু করেছেন। জানালেন, মুম্বাই যাওয়া-আসার ফাঁকে অ্যালবামের পুরো কাজ শেষ করবেন। এ বছরের মাঝামাঝি তা বাজারে ছাড়ার ইচ্ছা আছে তাঁর।