মুম্বাইয়ে জলের গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জলের গান ব্যান্ডের সদস্যরা
জলের গান ব্যান্ডের সদস্যরা

ভারতের মুম্বাইয়ে গান করবে বাংলাদেশের ব্যান্ড জলের গান। মুম্বাই বিশ্ববিদ্যালয়ের লোককলা একাডেমির আমন্ত্রণে তাঁরা সেখানে গেছেন। মুম্বাইয়ে জলের গানের আরও দুটি কনসার্টে গান করার কথা আছে। মুম্বাইয়ে এবারই প্রথম গান গাইতে গেল জলের গান। জানা গেছে, এই উৎসবে ভারতের বিভিন্ন প্রদেশের কয়েকটি জনপ্রিয় ব্যান্ড অংশ নেবে। থাকবেন বিভিন্ন দেশের শিল্পীরাও।
মুম্বাই যাওয়ার আগে দলের সদস্য রাহুল আনন্দ জানিয়েছেন, ‘অনুষ্ঠানে আমরা নিজেদের গানগুলো করব। কিছু লোকগানও করার ইচ্ছা আছে। দেশে যখন গান করি, তখন মনে হয় ঘরের ছেলে ঘরে গান গাইছি। এবার ওখানে গিয়ে দেখি কেমন সাড়া পাওয়া যায়।’ মুম্বাই থেকে ২৭ জানুয়ারি দেশে ফেরার কথা তাঁদের।