মুম্বাইয়ে পুড়ে গেছে দুই তারকার অফিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগুনে পুড়ে গেছে বলিউডের দুই তারকা অজয় দেবগন ও হৃতিক রোশনের অফিস। মুম্বাইয়ের দক্ষিণ আন্ধেরিতে লোটাস বিজনেস পার্ক বিল্ডিংয়ে ছিল এই দুই তারকার অফিস। গত শুক্রবার বেলা ১১টায় হঠাৎ এই বহুতল ভবনের ২১ তলায় আগুন লাগে। দ্রুত এই আগুন ছড়িয়ে পড়ে ওপরের ২২ তলায়। দমকলের ২২টি ইঞ্জিন এসে এই আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু তার আগেই পুড়ে গেছে এই দুই তারকার অফিস। খবর শুনে ঘটনাস্থলে ছুটে আসেন হৃতিক রোশন।
আগুন নেভাতে গিয়ে একসময় ভবনের ভেতরে আটকা পড়েন দমকলের কর্মীরা। পরে ভারতীয় নৌবাহিনীর দুটি হেলিকপ্টার এসে তাঁদের উদ্ধার করে। আগুন নেভাতে গিয়ে একজন দমকলকর্মী মারা যান।