মুম্বাইয়ে মহম্মদ রফি একাডেমি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রখ্যাত সংগীতশিল্পী মহম্মদ রফির মৃত্যুদিন ছিল গতকাল শনিবার। দিনটিকে ঘিরে ভারতের মুম্বাইতে মহম্মদ রফি সংগীত একাডেমির উদ্বোধন করা হয়। মহম্মদ রফির ছেলে শাহিদ এবং পুত্রবধূ ফিরদৌসের উদ্যোগে এই একাডেমি তৈরি হলো। একাডেমির সঙ্গে যুক্ত আছেন বলিউডের তিন বরেণ্য ব্যক্তির সন্তান। তাঁরা হলেন নৌশাদের ছেলে রাজু, মজরুর সুলতানপুরীর ছেলে আন্দালিব ও মহেন্দ্র কাপুরের ছেলে রোহন।একই দিনে মহম্মদ রফির জন্মভিটে পাঞ্জাবের কোটলা সুলতান সিং গ্রামে আয়োজন করা হয় নানা অনুষ্ঠানের। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল সংগীত প্রতিযোগিতা। এখানেই চালু করা হয়েছে মহম্মদ রফির নামে কম্পিউটার প্রশিক্ষণকেন্দ্র। এক একর জায়গাজুড়ে তৈরি করা হচ্ছে রফি উদ্যান।