মুম্বাইয়ে 'জোনাকীর আলো'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খালিদ মাহমুদ মিঠুর নতুন ছবি জোনাকীর আলো। কাল মঙ্গলবার ছবিটির উদ্বোধনী প্রদর্শনী হবে ভারতের মুম্বাইয়ে। মুম্বাইয়ে দ্বাদশ এশিয়ান চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে মনোনীত হয়েছে ছবিটি। উৎসব আয়োজন করেছে থার্ড আই। এরপর ঢাকায় ছবিটির উদ্বোধনী প্রদর্শনী হবে রেইনবো আয়োজিত ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।
জোনাকীর আলো ছবির বাণিজ্যিক মুক্তি দেওয়ার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। মিঠু জানান, দেশের রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরই সিদ্ধান্ত হবে। গত ডিসেম্বর মাসে চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে জোনাকীর আলো।
এ ছবিতে অভিনয় করেছেন ইমন, মীম প্রমুখ। প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম।