মুম্বাইয়ে ‘শেষের কবিতা’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের মুম্বাইয়ের রবীন্দ্রমন্দিরে ১৯ মে সন্ধ্যায় মঞ্চস্থ হবে বাংলাদেশের নাট্যদল প্রাঙ্গণেমোরের নাটক শেষের কবিতা। নাটকের দল সার্থক রূপায়ণ এখানে আয়োজন করেছে নাট্যোৎসব। আয়োজকদের কাছ থেকে জানা গেছে, এ প্রদর্শনীর সব টিকিট এরই মধ্যে বিক্রি হয়ে গেছে। তাই পরদিন ২০ মে সকালে তারা নাটকটির আরও একটি প্রদর্শনীর আয়োজন করেছে মুম্বাইয়ের বিষ্ণুদাস নাট্যগৃহে। প্রাঙ্গণেমোরের প্রধান অনন্ত হিরা জানান, ১৪ মে রাতে ২২ সদস্যের দল নিয়ে তাঁরা মুম্বাই যাচ্ছেন। ফিরবেন ২৫ মে। রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা উপন্যাস থেকে নাটকটির নাট্যরূপ দিয়েছেন অনন্ত হিরা, নির্দেশনা দিয়েছেন নূনা আফরোজ। অভিনয় করছেন অনন্ত হিরা, নূনা আফরোজ, রামিজ রাজু প্রমুখ।