মুম্বাইয়ের বাসিন্দা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এতকাল নয়াদিল্লির বাসিন্দা ছিলেন নন্দিতা দাস। নন্দিতার নতুন আবাস বম্বে মানে মুম্বাই। এতকাল পরে এই শহরের পুরোনো নামকে স্মরণ করার কারণ একটাই; অভিনেত্রী নন্দিতা জানিয়েছেন, বম্বে কিংবা মুম্বাই দুটোই তাঁর কাছে সমার্থক। ‘দুটো নামের মধ্যে কী তফাত?’ উল্টো প্রশ্ন করেছেন শহরের নতুন বাসিন্দা নন্দিতা দাস। নন্দিতার মুম্বাইয়ে আসার আসল কারণ অবশ্য তাঁর স্বামী সুবোধ মাশকারা থাকেন এই শহরেই।‘আমি কখনো মুম্বাইয়ে আসতে চাইনি। নিজের ক্যারিয়ার বা কাজের জন্য আমি এই শহরে আসিনি। এসেছি শুধু ভালোবাসার টানে।’ বলেছেন নন্দিতা দাস। ওয়েবসাইট।