মুরাদ আর লাকির ‘জলের নীরবতা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এম এ বাশারের নিশ্চিত আশ্রয় দাও কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় ১৯৮৭ সালে। বইটির লেখক একজন আলোকচিত্রশিল্পী। দীর্ঘদিন যাবৎ আছেন যুক্তরাষ্ট্রে। এবার তাঁর সেই বইয়ের ১০টি কবিতা আবৃত্তি করেছেন আরমান পারভেজ মুরাদ ও শারমিন লাকি। অ্যালবামটির নাম জলের নীরবতা।মুরাদ বললেন, ‘কবিতাগুলো চমৎকার। বছর খানেক আগে আবৃত্তি করেছিলাম।’ আর লাকি বললেন, ‘রোমান্টিক কবিতা। পড়তে খুব ভালো লেগেছে। পুরো কজটা করেছিলাম ধ্বনিচিত্রে।’অ্যালবামটি এখন পাওয়া যাচ্ছে বিভিন্ন দোকানে।