মুষ্টিযোদ্ধা ওমর সানী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নতুন বিজ্ঞাপনচিত্রে বক্সাররূপে ওমর সানী
নতুন বিজ্ঞাপনচিত্রে বক্সাররূপে ওমর সানী

শিগগিরই একজন বক্সার বা মুষ্টিযোদ্ধা হিসেবেই দর্শকদের সামনে আসছেন চিত্রনায়ক ওমর সানী। অবশ্য নতুন কোনো চলচ্চিত্রে নয়, ওমর সানী মুষ্টিযোদ্ধা হিসেবে দর্শকদের সামনে আসছেন একটি বিজ্ঞাপনচিত্রে। যদিও এর আগেও একটি বিজ্ঞাপনচিত্রে মৌসুমীর সঙ্গে অতিথি চরিত্রে কাজ করেছেন তিনি। তবে এবারে ওমর সানীকে ঘিরেই বিজ্ঞাপনচিত্রটির গল্প। সে হিসেবে এটিকে ওমর সানী তাঁর প্রথম পূর্ণাঙ্গ বিজ্ঞাপনচিত্র বলতে চাচ্ছেন। প্রথমবারের মতো বিজ্ঞাপনচিত্রে কাজ করতে গিয়ে দারুণভাবে খুশি তিনি। বললেন, ‘এটা পুরোপুরি চলচ্চিত্রের আদলে তৈরি হচ্ছে। একেবারে নতুন কিছু ব্যাপার এ বিজ্ঞাপনচিত্রে যুক্ত হচ্ছে; যা দর্শকেরা দেখার পর বুঝতে পারবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে, এটি আমার ক্যারিয়ারে ভিন্ন একটি মাত্রা যোগ করবে বলে বিশ্বাস করি।’

গত বুধ ও বৃহস্পতিবার ঢাকার তেজগাঁওয়ের কোক স্টুডিতে ওমর সানী বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ে অংশ নেন টিটু রহমানের নির্দ্দেশনায় বিজ্ঞাপনচিত্রটির ফাইট ডিরেক্টর হিসেবে কাজ করছেন বাতিজা চন্নু। বিজ্ঞাপনচিত্রটি ছাড়া ওমর সানী এখন ছয়টি চলচ্চিত্রের কাজ করছেন বলেও জানান।