মুহম্মদ শহীদুল্লাহেক নিয়ে একক বক্তৃতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলা একাডেমীতে মঙ্গলবার অনুষ্ঠিত হয় ভাষাবিদ, গবেষক ড. মুহম্মদ শহীদুল্লাহেক নিয়ে একক বক্তৃতার অনুষ্ঠান। মুহম্মদ শহীদুল্লাহ্র ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বিকেলে একাডেমীর সেমিনার কক্ষে আয়োজিত অনুষ্ঠানে একক বক্তৃতা করেন জাতীয় অধ্যাপক মুস্তাফা নূরউল ইসলাম। সভাপতিত্ব করেন বাংলা একাডেমীর সভাপতি অধ্যাপক আনিসুজ্জামান।একক বক্তৃতায় অধ্যাপক মুস্তাফা নূরউল ইসলাম বলেন, মুহম্মদ শহীদুল্লাহ্র জীবন ও কর্ম ছিল নানা মাত্রিকতায় বিন্যস্ত। তিনি বাঙালি মুসলমানের মধ্যে বুদ্ধির মুক্তি আন্দোলনের মাধ্যমে ধর্মনিরপেক্ষ-প্রগতিবাদী চেতনা সঞ্চারে সক্রিয় ছিলেন।তিনি বলেন, এই জ্ঞানবিমুখ সময়ে তাঁর মতো জ্ঞানতাপসের অভাব খুব বেশি করে অনুভূত হচ্ছে।