মুহিত ও নিশাতের মাথায় এস আই টুটুলের ব্যান্ডানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছর পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট বিজয়ের সময় এম এ মুহিতের মাথায় ছিল এস আই টুটুলের ব্যান্ডানা। এবারও তিনি নেপালে যাওয়ার আগে এস আই টুটুলের কাছ থেকে নতুন আরেকটি ব্যান্ডানা নিয়ে যান। মুহিত একা নন, ব্যান্ডানা নিয়েছেন এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশি নারী নিশাত মজুমদারও। নেপালের কাঠমান্ডু থেকে গতকাল সোমবার দুপুরে ফোনে লুকলায় অবস্থানরত এম এ মুহিতের সঙ্গে কথা বলেছেন তৌহিদা শিরোপা। এম এ মুহিত তাঁকে বলেছেন, ‘গত বছর যখন এভারেস্ট অভিযানে এসেছিলাম, তখন এস আই টুটুল আমাকে একটি ব্যান্ডানা উপহার দিয়েছিলেন। সেটি পরে এভারেস্টের চূড়ায় উঠেছিলাম। টুটুল ভাই আমার প্রিয় একজন মানুষ। প্রিয় শিল্পী তো বটেই। এবারও আসার আগে তিনি আমাকে আর নিশাতকে কালো-সাদা রঙের দুটি ব্যান্ডানা দিয়েছেন। ১৯ মে এভারেস্ট জয়ের পর আমরা তাঁর দেওয়া ব্যান্ডানা পরে ছবি তুলেছি।’এস আই টুটুল বললেন, ‘রোববার দুপুরে মুহিতের সঙ্গে মুঠোফোনে কথা হয়েছে। মুহিত ও নিশাত আমাকে যে সম্মান দেখিয়েছেন, আমি তাঁদের কাছে কৃতজ্ঞ।’