মুহিতের এভারেস্ট জয়ের অভিজ্ঞতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এভারেস্টে বাংলাদেশের পতাকা তুলেছেন পর্বতারোহী এম এ মুহিত। অনন্য সে মুহূর্তের অনুভূতি বর্ণনা করে বাংলার তরুণ প্রজন্মকে জীবনের প্রতিটি ক্ষেত্রে মাতৃভূমির নাম উজ্জ্বল করার অনুরোধ জানান তিনি। এ ছাড়া প্রাকৃতিক সপ্তাশ্চর্য প্রতিযোগিতায় সুন্দরবনকে ভোট দেওয়ারও আহ্বান জানিয়েছেন।গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্র্যাকিং ক্লাব আয়োজিত এক সংবাদ সম্মেলনে ক্লাবের সভাপতি এম এ মুহিত এই অনুরোধ জানান। এর আগে তিনি এভারেস্ট বিজয়ের অভিযানের বর্ণনা দেন এবং স্থিরচিত্র প্রদর্শন করেন।এ সময় এম এ মুহিতের তিব্বতের পথ দিয়ে হিমালয়ের উদ্দেশে যাত্রা, পথে বিভিন্ন স্থানে বিশ্রাম, বিভিন্ন উচ্চতায় অ্যাডভান্সড বেস ক্যাম্প, ক্যাম্প-১, ক্যাম্প-২, স্টেপ-১, স্টেপ-২, স্টেপ-৩, ভয়ংকর হিমবাহ, পর্বতের ঢাল, পাহাড়ি ঝড়, একাধিক পর্বতারোহীর মৃতদেহ, সর্বশেষে এভারেস্টের চূড়ায় বাংলাদেশের পতাকা হাতে মুহিতের ছবি দেখানো হয়।