মূর্ছা গেলেন নার্গিস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নার্গিস ফাখরি
নার্গিস ফাখরি

পর্দায় বেশ সাহসী পোশাকে, সাহসী চরিত্রে দেখা যায় নার্গিস ফাখরিকে। কিন্তু বাস্তবতা ঠিক তার উল্টো। সাম্প্রতিক ঘটনায় এর প্রমাণ মেলে। একটি টিভি রিয়ালিটি শোয়ে নার্গিস ফাখরিকে ভয় দেখানোর পরিকল্পনা করা হয়। যেখানে দেখানোর কথা ছিল, অভিনেতা বরুণ ধাওয়ান আর নার্গিস ফাখরি এলিভেটর থেকে বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে এক অজ্ঞাত ব্যক্তি বন্দুক ধরে জিম্মি করবে নার্গিসকে। এরপর নার্গিস একটু ঘাবড়ে গেলেই সত্যিটা খুলে বলা হবে। কিন্তু সব পরিকল্পনাতেই পানি ঢেলে দিলেন নার্গিস। এলিভেটর থেকে বের হওয়ামাত্রই বন্দুকধারী দেখে চিৎকার করে অজ্ঞান হয়ে পড়লেন। তখন আর কি, শোয়ের শুট ফেলে সবাই ছোটাছুটি শুরু করলেন নার্গিসকে নিয়ে!