মূর্তি হওয়ার প্রস্তুতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লন্ডনের মাদাম তুসোর মোমের জাদুঘরের নতুন অতিথি হচ্ছেন হৃতিক রোশন। এখন তাঁর শরীরের মাপ, চোখের মণির রং, মূর্তির ডিজাইন—এসব চূড়ান্ত করতে ব্যস্ত মাদাম তুসো কর্তৃপক্ষ। আর এর জন্য হৃতিককে কয়েক দফা সময় দিতে হয়েছে ডিজাইনারদের সঙ্গে।টুইটারে হৃতিক লিখেছেন, ‘এতে কিছুটা বিব্রত বোধ করছি। তবে আমার পরিবার বেশ খুশি।’ভারতীয় অভিনয়শিল্পীদের মধ্যে অমিতাভ বচ্চন, শাহরুখ খান, ঐশ্বরিয়া রাই বচ্চন, সালমান খান এই জাদুঘরে জায়গা পেয়েছেন। ওয়েবসাইট।