মূর্তি হচ্ছেন কারিনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছিল সংশয়। ছিল ছুঁই-ছুঁই করেও না ছোঁয়ার হাপিত্যেশের সম্ভাবনা। কিন্তু হতাশার সব আশঙ্কাকে চাপা দিচ্ছে এক মোমের মূর্তি। মূর্তিটি আর কারও নয়, স্বয়ং কারিনা কাপুরের! বিখ্যাত জাদুঘর মাদাম তুসো নিশ্চিত করেছে এ তথ্য। মূর্তি তৈরির কাজও শুরু হয়েছে এরই মধ্যে। উত্তেজনা লুকিয়ে রাখতে পারেননি বেবো; উড়ে গেছেন লন্ডনে নিজের মূর্তিরূপ দেখতে। কারিনা আগেভাগে দেখে এলেও বিশ্ববাসীর সামনে তাঁর মূর্তি উন্মোচিত হবে ভারতের স্বাধীনতা দিবসের ছুটির দিনে (আগস্টের ১৫ ও ১৬ তারিখ)। কারিনার ঘরের ক্যালেন্ডারে নিশ্চয়ই এই দুটি দিন বিশেষ তাৎপর্যময়। তা বেশ জোর দিয়েই বলা যায়, কারণ, ১৬ আগস্ট সাইফ আলী খানের জন্মদিনও বটে! ওয়েবসাইট।