মূল্যবোধের নাটক 'মুল্লুক'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুল্লুক নাটকের একটি দৃশ্য l ছবি: সাইফুল ইসলাম
মুল্লুক নাটকের একটি দৃশ্য l ছবি: সাইফুল ইসলাম

মিলনায়তনের বাইরে যে ব্যানারে নাটকের নাম লেখা, সেখানে পাশাপাশি লেখা ‘মূল্যবোধের নাটক’। এ বিষয়টি ব্যাখ্যা করলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী, ‘বর্তমান সময়ে মানবিক মূল্যবোধের যে অবক্ষয় চারদিকে লক্ষ করা যাচ্ছে, তা ভয়াবহ। সুন্দর ও মানবতার বন্ধনে আবদ্ধ হওয়া ছাড়া কোনো সমাজ এই সংকটময় পরিস্থিতি থেকে উদ্ধার পেতে পারে না। এই রকম একটি প্রেক্ষাপট থেকেই বাংলাদেশ শিল্পকলা একাডেমি ৬৪ জেলার ৬৪টি নাটক সমন্বয়ে ‘মূল্যবোধের নাটক নির্মাণ’ শীর্ষক কার্যক্রম হাতে নিয়েছে। এ ভাবনা থেকেই বাকার বকুলের লেখা ও নির্দেশনায় নাটক মুল্লুক।
গতকাল একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার মিলনায়তনে ছিল নাটকটির দ্বিতীয় প্রদর্শনী। আজ রোববার একই মঞ্চে আছে তৃতীয় প্রদর্শনী।