মৃক্তধারার আবৃত্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তধারা সংস্কৃতি চর্চা কেন্দ্রের উদ্যোগে দলটির রজতজয়ন্তী উপলক্ষে বর্ষব্যাপী অনুষ্ঠানমালার ষষ্ঠ অনুষ্ঠান হয়ে গেল গতকাল শনিবার সন্ধ্যায়। আসরটি বসেছিল বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত, নৃত্যকলা ও আবৃত্তি মিলনায়তনে। অনুষ্ঠানে ছিল কল্পনা শাহনাজের ‘আমি সেই মেয়ে’ শীর্ষক একক আবৃত্তি। রাবিয়া সুলতানার নির্দেশনায় ছিল কবি জসীমউদ্দীনের কাহিনিকাব্য মা যে জননী কান্দের শ্রুতিরূপ।