মৃণাল সেন আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রখ্যাত চিত্র পরিচালক মৃণাল সেন আহত হয়েছেন। গত শুক্রবার রাতে কলকাতায় নিজ বাসায় বাথরুমে যাওয়ার সময় গায়ের চাদরের সঙ্গে পা জড়িয়ে তিনি পড়ে যান। এতে তাঁর কোমড়ের হাড় ভেঙে যায়। পরদিনই দক্ষিণ কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে তাঁকে ভর্তি করা হয়। রোববার তাঁর দেহে অস্ত্রোপচার করা হয়।তাঁর পারিবারিক সূত্র থেকে বলা হয়েছে, মৃণাল সেন এখন অনেকটাই সুস্থ। তাঁর বয়স এখন ৮৭ বছর। ১৯২৩ সালে তিনি বাংলাদেশের ফরিদপুর শহরে জন্মগ্রহণ করেন।